রণবীর-আলিয়ার নতুন শুরু

রণবীর-আলিয়ার নতুন শুরু

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, আপডেট ০৯:৩০

পেশাগত ও ব্যক্তিগত জীবন বেশ তৃপ্ত আলিয়া-রণবীর। বিভিন্ন সময় এ দম্পতির কথায় বোঝা যায় তা। এবার আরও এক সুখব রণলিয়া দম্পতির। শিগগিরই নতুন বাড়িতে উঠছেন তারা। এখন থেকেই নতুন করে শুরু করবেন এ তারকা দম্পতি। ইন্ডিয়ার সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সূত্রের খবর, দীপাবলিতে নাকি নতুন বাড়িতে প্রবেশ করছেন তারকা দম্পতি। নির্মাণের কাজ এরইমধ্যে শেষ। নতুন বাড়ির ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়েও পড়েছে। বহুদিন ধরে এই শুভক্ষণের অপেক্ষা করেছিলেন আলিয়া-রণবীর। আগেই শোনা গিয়েছিল, রাহাকে সঙ্গে নিয়ে নতুন বাড়িতেই দীপাবলি পালন করবেন তারা। সেই পরিকল্পনাই সত্যি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

সূত্র বলেছে, “এই বাংলোর সঙ্গে পরিবারের সকলের আবেগ জড়িয়ে আছে। তাই বাড়ি তৈরির কাজে তারাও জড়িয়ে ছিলেন। আলিয়া ও রণবীর ব্যস্ততার মধ্যেও নিজেরা গিয়ে বাড়ির কাজ কতটা এগিয়েছে দেখে আসতেন।”

রণলিয়ার নতুন বাংলো মুলত রণবীরের দাদা রাজ কাপুরের। সেটি নিজেদের জন্য নতুন করে নির্মাণ করেছেন রাহার বাবা-মা। রাজ কপূরের স্ত্রীর নাম ছিল কৃষ্ণা। তাদের নাম অনুসারে বাড়ির নাম রাখা হয়েছে ‘কৃষ্ণ রাজ’।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading