৫১ হাজার ডলারের রফতানি আদেশ পেয়েছে সিলকো ফার্মা
উত্তরদক্ষিণ । ২২ অক্টোবর ২০২৪ । ১১ঃ০৪
আফগানিস্তানে ঔষধ রফতানির জন্য ক্রয়াদেশ পেয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ঔষধ প্রস্তুতকারক কোম্পানী ‘সিলকো ফার্মা’। আফগান প্রতিষ্ঠান ‘জায়েদ ইলিয়াস আদিল লি.’ ৫০ হাজার ৯ শত ২০ ডলারের (আনুমানিক তেষট্টি লক্ষ টাকা) মূল্যের সিলকো ফার্মা’র তৈরী ঔষধ কিনবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
গত ৩০ সেপ্টেম্বর আফগান কোম্পানি ‘জায়েদ ইলিয়াস আদিল লি.’-এর অনুকুলে সিলকো ফার্মা ওই রফতানি কার্যক্রম শুরু করে।
কোম্পানী সূত্রে জানা যায়, চলতি রফতানি আদেশ ছাড়া ১ লক্ষ ডলারের আরেকটি ক্রয়াদেশ আফগান কোম্পানি ‘জায়েদ ইলিয়াস আদিল লি.’-এর সাথে প্রক্রিয়াধীন আছে।

