সচিব জাহাঙ্গীর আলম বাধ্যতামূলক অবসরে

সচিব জাহাঙ্গীর আলম বাধ্যতামূলক অবসরে

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, আপডেট ১৩:১০

পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. জাহাঙ্গীর আলমকে চাকরিকালের মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠি‌য়ে‌ছে স‌রকার।

রোববার (২৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জাহাঙ্গীর আলম এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ছিলেন। গত ২০ আগস্ট তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছিল।

বাধ্যতামূলক অবসর দি‌য়ে প্রজ্ঞাপ‌নে বলা হয়, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) জাহাঙ্গীর আলমের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে। তাই সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading