মঙ্গলবার ঢাকায় আসছেন ফলকার টুর্ক

মঙ্গলবার ঢাকায় আসছেন ফলকার টুর্ক

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, আপডেট ১৪:৪৫

দুই দিনের সফরে আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আবাসিক সমন্বয়কের কার্যালয় জানায়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক ২৯-৩০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফরে আসছেন। এই সফরে তিনি অন্যদের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন।

সফরকালে হাইকমিশনারের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান এবং বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

টুর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ভাষণ দেবেন, যেখানে তিনি সাম্প্রতিক প্রতিবাদ আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়া তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশে কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading