অন্তর্বর্তী সরকার ও বিএনপির লক্ষ্য-উদ্দেশ্য অভিন্ন: তারেক রহমান

অন্তর্বর্তী সরকার ও বিএনপির লক্ষ্য-উদ্দেশ্য অভিন্ন: তারেক রহমান

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৯ অক্টোবর), ২০২৪, আপডেট ২২:৩০

বিভিন্ন সম্প্রদায়ের লোকদের পলাতক স্বৈরাচারের কোনো উসকানি বা গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে জনগণের কষ্ট লাঘব করা না গেলে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হবে বলেও সতর্ক করেছেন তিনি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর লেডিস ক্লাবে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে সভাপতিত্বে করেন।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে যেসব প্রশ্ন উঠছে, তাতে সরকারের কাজে বাধা আসতে পারে। তাই বিএনপি মনে করে, তাড়াহুড়ো না করে সুচিন্তিতভাবে সব সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ পরিস্থিতি এড়ানো যাবে। সরকার ও বিএনপির লক্ষ্য-উদ্দেশ্য এক ও অভিন্ন। কাজেই ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।

এ সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক কলহ লাগিয়ে আওয়ামী লীগ ফায়দা লোটার চেষ্টা চালিয়েছে বলেও অভিযোগ তুলেন তিনি। বলেন, গেল ১৫ বছর মাফিয়া সরকার সন্ত্রাসীদের নিরাপত্তা নিশ্চিত করে সকল ধর্মের মানুষকে উৎকণ্ঠায় রেখেছিল। হিন্দু ধর্মাবলম্বীদের কোনো উৎসব এলেই বিভিন্ন অপকর্মের চেষ্টা চালানো হতো। তবে সবার প্রতি আমাদের বার্তা হলো- ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।

পলাতকদের কোনো গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে সংখ্যালঘু বা সংখ্যাগুরু সবাই সমান। ২০২৪-এ অর্জিত স্বাধীনতা যেনো নষ্ট না হয় সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, আমরা মনে করি, কোনোভাবেই বর্তমান সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, তা যেকোনো মূল্যে ধরে রাখতে হবে।

তবে সাধারণ মানুষের প্রয়োজনকে গুরুত্ব না দিয়ে, অগ্রাধিকার ভিত্তিতে কাজ না হলে অন্তর্বর্তী সরকার দ্রুতই মানুষের প্রশ্নের মুখে পড়বে বলেও সতর্ক করেন তিনি।

এর আগে ফুল দিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতারা বিএনপি নেতাদের বরণ করে নেয়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading