খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, আপডেট ১২:৪০
খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। এর ফলে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলায় সড়কে গাছের গুড়ি ফেলে আগুন জ্বালিয়ে পিকেটিং করছেন অবরোধ সমর্থকেরা। তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, অবরোধে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে, গতকাল বুধবার জেলার পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের ৩ কর্মী নিহত হন। এর প্রতিবাদে সংগঠনটি আজ খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ আহ্বান করে।
ইউডি/কেএস

