আমেরিকায় ব্যালট পোড়ানোর হিরিক, বাড়তি সতর্কতা জারি

আমেরিকায় ব্যালট পোড়ানোর হিরিক, বাড়তি সতর্কতা জারি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, আপডেট ১৬:৪৫

গত তিন সপ্তাহে আমেরিকায় অরেগনে অন্তত ৩টি ব্যালট বাক্সে আগুন ধরিয়ে দিয়েছে সন্দেহভাজন এক ব্যক্তি। সর্বশেষ ওয়াশিংটনের ভ্যাঙ্কুভারে পোড়া একটি ড্রপ বক্স থেকে ৪৮৮টি ক্ষতিগ্রস্ত ব্যালট উদ্ধার করা হয়েছে। সেগুলো শনাক্ত করেছেন কর্মকর্তারা। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বাড়তি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।

৩৪৫ ভোটারের কাছ থেকে ইতোমধ্যে নতুন করে ভোট চেয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আরও ১৪৩টি নতুন ব্যালট নির্বাচন কর্মকর্তারা ডাকযোগে পাঠাবেন বলে জানিয়েছেন।

পোর্টল্যান্ড পুলিশ ব্যুরোর মুখপাত্র মাইক বেনার জানিয়েছেন, সন্দেহভাজন ৩০ থেকে ৪০ বছর বয়সী শ্বেতাঙ্গ। মধ্যম থেকে পাতলা গড়নের ওই ব্যক্তির মাথায় টাক বা খুব ছোট চুল রয়েছে। তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলে আড়াই হাজার ডলার পুরস্কারের ঘোষণা করেছে রাষ্ট্রীয় সংস্থা ক্রাইম স্টপার অরেগন।

পোর্টল্যান্ড, অরেগনের ব্যালট বাক্সে আগুন লাগানোর ঘটনায় সন্দেহভাজন ওই ব্যক্তি আবারও এ ধরনের হামলার পরিকল্পনা করতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় পুলিশ। একটি কালো বা গাঢ় রঙের ২০০১-২০০৪ মডেলের ভলভো এস-৬০ গাড়ি হন্যে হয়ে খুঁজছে তারা।

তদন্তকারীরা জানিয়েছেন, আরও দুটি ঘটনার সঙ্গে ভ্যাঙ্কুভারে ৮ অক্টোবর ব্যালট বাক্সে আগুন লাগানোর ঘটনাটির যোগসূত্র রয়েছে। তবে এই ঘটনার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি তারা।

২০২৪ সালের নির্বাচনে সম্ভাব্য অগঠনের বিষয়ে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সতর্ক করার পরই এই ঘটনাগুলো ঘটলো।

ডিএইচএস বিশ্লেষকরা ভোটকেন্দ্র, ব্যালট বাক্স, ড্রপ বক্স, ভোটার নিবন্ধন সাইট, রাজনৈতিক অনুষ্ঠান ও ভোট গণনার স্থানসহ সরকারি কর্মকর্তাদের, ভোটারদের এবং নির্বাচনী কর্মীদের ওপর দেশের অভ্যন্তরীণ চরমপন্থিরা ভয়াবহ মাত্রায় শারীরিক হুমকি বা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading