এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টল বরাদ্দ অনলাইনে

এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টল বরাদ্দ অনলাইনে

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০১ নভেম্বর , ২০২৪, আপডেট ০৮:৩০

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে মাসব্যাপী হবে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। এবার অনলাইনে এ মেলার স্টল, প্যাভিলিয়ন ও রেস্তোরাঁ বরাদ্দ দেওয়া হবে।

এ লক্ষ্যে নতুন সফটওয়্যার তৈরি করেছে মেলার আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। মেলায় অংশগ্রহণে আগ্রহী স্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির স্পেস বরাদ্দের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। ইপিবি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আবেদনকারী প্রতিষ্ঠানগুলোকে মেলার স্পেস বরাদ্দ গ্রহণের জন্য উদ্ধৃত দর, মূল্য, মাশুল ইত্যাদি সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে।

উপলক্ষে ইপিবি ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মধ্যে চুক্তি হয়েছে। ইপিবির পক্ষে চুক্তিতে সই করেন সংস্থাটির সচিব বিবেক সরকার, যিনি ডিআইটিএফের পরিচালক। সোনালী ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান।

চুক্তি স্বাক্ষ অনুষ্ঠানে ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শুভাষ চন্দ্র দাশ উপস্থিত ছিলেন।

ইপিবি জানিয়েছে, সফটওয়্যার চালু হওয়ার ফলে মেলায় অংশগ্রহণে আগ্রহী প্রতিষ্ঠানের উদ্যোক্তারা ঘরে বসেই আবেদন করতে পারবেন। সফটওয়্যারের ওয়েব লিংক ব্যবহারের ক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা দেখা দিলে হেল্পলাইনে (০১৯৬৬২৪৯২২৫, ০১৬৮৬১৭৭২৮২, ০১৭১১৩৭৮১৮১) ফোন করে সাহায্য নেওয়া যাবে।

পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি-বিদেশি উৎপাদক-রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ সাধারণ ব্যবসাপ্রতিষ্ঠানকে প্রায় ৩৫০টি প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ দেওয়া হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading