কাল লেবানন থেকে দেশে ফিরবেন ৭০ বাংলাদেশি

কাল লেবানন থেকে দেশে ফিরবেন ৭০ বাংলাদেশি

উত্তরদক্ষিণ। শনিবার, ০২ নভেম্বর , ২০২৪, আপডেট ১৬:০০

চলমান যুদ্ধ প‌রি‌স্থি‌তির কারণে লেবানন থেকে রবিবার (২ ন‌ভেম্বর) দেশে ফিরবেন আরো ৭০ বাংলাদে‌শি।

স্থানীয় সময় শুক্রবা‌র (১ ন‌ভেম্বর) রা‌তে বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাস জানায়, সপ্তম দফায় রবিবার বৈরুত থেকে দুবাই হ‌য়ে ঢাকার উ‌দ্দে‌শে প্লেনে করে রওনা হ‌বেন ৭০ জন বাংলা‌দে‌শি। তাদের ওই‌দিন বৈরু‌তের র‌ফিক হা‌রি‌রি আন্তর্জা‌তিক বিমানবন্দর থে‌কে সকা‌লে রওনা হ‌য়ে রা‌তে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে।

এ পর্যন্ত ছয় দফায় লেবানন থে‌কে ২৬৮ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রসঙ্গত, লেবানন থে‌কে দে‌শে ফির‌তে ১ হাজার ৮০০ বাংলা‌দে‌শি নিবন্ধন ক‌রে‌ছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading