মধ্যপ্রাচ্যে বি-৫২ বোমারু বিমান মোতায়েন করবে আমেরিকা

মধ্যপ্রাচ্যে বি-৫২ বোমারু বিমান মোতায়েন করবে আমেরিকা

উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ নভেম্বর , ২০২৪, আপডেট ০৯:৩০

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে আমেরিকা। সামরিক অস্ত্রের মধ্যে রয়েছে যুদ্ধজাহাজ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, জ্বালানি বিমান ও বি-৫২ বোমারু বিমান। গতকাল শুক্রবার মার্কিন প্রতিরক্ষাদপ্তর পেন্টাগন এই ঘোষণা দিয়েছে।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ার সংবাদমাধ্যম এনডিটিভি।

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেছেন, ইরান, তার অংশীদার বা প্রক্সিরা যদি এই সময়ে মার্কিন সেনা বা এই অঞ্চলে স্বার্থকে টার্গেট করার জন্য ব্যবহার করে, তাহলে আমেরিকা নিজেদের জনগণকে সুরক্ষিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ইসরায়েলকে সহায়তার জন্য মধ্যপ্রাচ্যে আমেরিকা তাদের প্রতিরক্ষাব্যবস্থা ক্রমাগত শক্তিশালী করছে। যার মধ্যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা থাড যুক্ত করা। যা গত মাসের শেষের দিকে ইসরায়েলে মোতায়েন করা হয়েছিল। বর্তমানে তেল আবিবে এটি মার্কিন সেনারা পরিচালনা করছে।

পেন্টাগন মুখপাত্র জানিয়েছেন, নতুন অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম আগামী মাসগুলোতে আসতে শুরু করবে।

গত ২৬ অক্টোবর ইসরায়েল ইরানে হামলা চালায়। এ বছর এপ্রিল ও অক্টোবর মাসে ইরান ইসরায়েলে দুটি বড় ধরনের হামলা চালিয়েছে।

পর্যবেক্ষকেরা সতর্কতা জারি করে বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।

মধ্যপ্রাচ্যে আমেরিকা বাহিনী ও ইসরায়েলকে রক্ষা করতে আমেরিকা্র প্রতিশ্রুতি দিয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading