বিয়ের বছর না যেতেই বাবা-মা হলেন কাঞ্চন-শ্রীময়ী

বিয়ের বছর না যেতেই বাবা-মা হলেন কাঞ্চন-শ্রীময়ী

উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ নভেম্বর , ২০২৪, আপডেট ১৪:৩৫

বিয়ের বছর না যেতেই বাবা-মা হলেন টলিউড অভিনয়শিল্পী কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। গতকাল শনিবার সন্ধ্যায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।

ইন্ডিয়ার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘মেয়ে ভালো আছে। আমিও ভালো আছি। তবে ধকল গেছে একটু। তাই ক্লান্তি রয়েছে।’

কালীপূজার দিন ঘরে লক্ষীর (কন্যা সন্তান) আগমনে কাঞ্চন খুশিতে আত্মহারা। নাম রেখেছেন কৃষভি। এরকম জানিয়ে শ্রীময়ী বলেন, ‘খুব ফুটফুটে দেখতে। বেবিকট আলো করে শুয়ে আছে।’
সন্তান জন্মের সময় কাঞ্চন সঙ্গে ছিল উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘কাঞ্চন আমার সঙ্গে ছিল। সারাক্ষণ পাশে বসে গল্প করেছে। অস্ত্রোপচারে মেয়ের জন্মের পরেই আনন্দে চিৎকার করে ওঠে।’

কালীপূজার দিন কাঞ্চন-শ্রীময়ী ভিডিওবার্তায় অনুরাগীদের শুভেচ্ছা জানান। তখনই অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন শুরু। অনুরাগীদের দাবি, তার গর্ভ স্পষ্ট। তবে সেসময় এ তারকা দম্পতি মুখে তালা এঁটে রেখেছিলেন।

কাঞ্চন আর শ্রীময়ীর প্রেমের গুঞ্জন অনেক দিন ধরে চলছিল। চার হাত এক হওয়ার পথে বাধা ছিল কেবল পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের বিয়ের আইনি বিচ্ছেদ। গেল ১০ জানুয়ারি সেটি সম্পন্ন করেন অভিনেতা। এরপর ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারিতে ঘরে তোলেন শ্রীময়ীকে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading