বাংলাদেশ- আফ্রিকা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ- আফ্রিকা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স: পররাষ্ট্র উপদেষ্টা

উত্তরদক্ষিণ। সোমবার, ০৪ নভেম্বর , ২০২৪, আপডেট ১২:২০

আফ্রিকার আকাশে যুক্ত হলো বাংলাদেশ। সরাসরি ঢাকা -আদ্দিস আবাবা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে আফ্রিকার শীর্ষস্থানীয় উড়োজাহাজ প্রতিষ্ঠান ইথিওপিয়ান এয়ারলাইন্স।

এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বলেন, ইথিওপিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে ফ্লাইট পরিচালনা আফ্রিকা – বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করবে ।

অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া, ইথিওপিয়ান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক গেটাচিউ মেনগিস্টি আলেমায়েহু ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন।

অনুষ্ঠানে বক্তারা, বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরে প্রবৃদ্ধি বৃদ্ধিতে নতুন পথের গুরুত্বের উপর জোর দেন।

পরে আফ্রিকান শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading