দিল্লির বায়ু আজ বিপজ্জনক, ঢাকার অস্বাস্থ্যকর

দিল্লির বায়ু আজ বিপজ্জনক, ঢাকার অস্বাস্থ্যকর

উত্তরদক্ষিণ। সোমবার, ০৪ নভেম্বর , ২০২৪, আপডেট ১২:০৭

বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। তবে দূষণমাত্রার দিক থেকে তালিকায় রাজধানী ঢাকার অবস্থান সপ্তম। সোমবার (৪ নভেম্বর) সকাল ৮টা ১৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লি শহরের বায়ুর মানের স্কোর হচ্ছে ৪৭১ অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ অবস্থায় রয়েছে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরটির দূষণ স্কোর ৪০৬ অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ অবস্থায় রয়েছে।

এরপর তিন নম্বরে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা। এই শহরটির দূষণ স্কোর ১৯১ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

চতুর্থ নম্বরে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। এরপর দুবাই। তারপর কায়রো। সপ্তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এই শহরের দূষণ স্কোর ১৭৪ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading