আগাম ভোট দিলেন কমলা হ্যারিস

আগাম ভোট দিলেন কমলা হ্যারিস

উত্তরদক্ষিণ। সোমবার (৪ নভেম্বর), ২০২৪, আপডেট ২৩:৩০

আগাম ভোট দিয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

স্থানীয় সময় রবিবার (৩ নভেম্বর) কমলা জানান, তার নিজের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় তিনি ডাকযোগে ভোট দিয়েছেন।

মিশিগানে নির্বাচনী প্রচারণায় কমলা সাংবাদিকদের বলেন, আমি আমার ব্যালট পূরণ করে পাঠিয়ে দিয়েছি। ব্যালট ক্যালিফোর্নিয়ার পথে রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে এবার আগাম রেকর্ড ৭ কোটি ৮০ লাখ ভোট পড়েছে।

আমেরিকার বেশির ভাগ রাজ্যে সরাসরি বা ডাকযোগে আগাম ভোট দেওয়ার ব্যবস্থা আছে। সব ভোটারকে ভোটের আওতায় আনতে এই আগাম ভোটের ব্যবস্থা।

এবার আমেরিকার মোট ২৪ কোটি ৪০ লাখ ভোটার রয়েছে। পিউ রিসার্চ সেন্টারের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ২০২০ সালে দুই-তৃতীয়াংশ (৬৬ শতাংশ) ভোটার ভোট দিয়েছিলেন। ১৯০০ সালের পর আমেরিকার কোনো জাতীয় নির্বাচনে এটাই সর্বোচ্চ ভোট।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading