গণপিটুনি বেড়েছে অক্টোবরে: মানবাধিকার কমিশন

গণপিটুনি বেড়েছে অক্টোবরে: মানবাধিকার কমিশন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (৫ নভেম্বর), ২০২৪, আপডেট ২৩:২০

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ার কথা সরকারের তরফে দাবি করা হলেও গেল মাসে গণপিটুনি বেড়ে যাওয়ার তথ্য দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

মঙ্গলবার (৫ নভেম্বর) প্রকাশিত সংস্থার মাসিক প্রতিবেদনে বলা হয়, গত মাসে ২৬টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যেখানে আগের মাসে এই সংখ্যা ছিল ২০।

অক্টোবরে যারা এমন নির্যাতনের শিকার হয়েছেন, তাদের মধ্যে ১৮ জনই মারা গেছেন, বাকি ৮ জন আহত হলেও প্রাণে বেঁচে গেছেন।

সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে একটু উন্নতি হয়েছে, কিন্তু আরও উন্নতি হওয়া যায়। খুব একটা সন্তোষজনক পর্যায়ে চলে গেছি তা না। এখন যদি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন? জাস্ট সন্তোষজনক; কিন্তু এটা আরও ভালো হওয়া দরকার।

তবে গণপিটুনির নিরিখে যে পরিস্থিতির অবনতি ঘটেছে, সে কথাই বলছে মানবাধিকার কমিশনের প্রতিবেদন। কমিশনে আসা অভিযোগ ও তদন্ত প্রতিবেদন এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading