ট্রাম্পকে অভিনন্দন জানালেন ড. ইউনূস

ট্রাম্পকে অভিনন্দন জানালেন ড. ইউনূস

উত্তরদক্ষিণ। বুধবার (৬ নভেম্বর), ২০২৪, আপডেট ২৩:০০

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৬ নভেম্বর) ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি।

বিবৃতিতে ট্রাম্পের উদ্দেশে ড. ইউনূস বলেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় আমি বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এটাই বোঝায় যে আপনার নেতৃত্ব ও লক্ষ্য আমেরিকার জনগণের মধ্যেও প্রতিফলিত হয়েছে। আমি নিশ্চিত, আপনার নেতৃত্বে যুক্তরাষ্ট্র উন্নতি করবে ও বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।

‘বাংলাদেশ ও আমেরিকার পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আপনার আগের মেয়াদে দ্বিপক্ষীয় এ সম্পর্ক আরও গভীর হয়েছে। আমি দুই দেশের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে ও টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ রয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বন্ধুত্বপূর্ণ দুই দেশ অংশীদারত্বের নতুন ক্ষেত্রগুলো অন্বেষণে কাজ করে যাবে’ এমনটাই বলেন প্রধান উপদেষ্টা।

শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রেসিডেন্ট হিসেবে জাতিকে নেতৃত্ব দেওয়ার গুরুত্বপূর্ণ এ যাত্রায় ট্রাম্পের সাফল্য কামনা করেন ড. মুহাম্মদ ইউনূস।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading