জয়ের পরই রাষ্ট্র সংস্কারের ঘোষণা ট্রাম্পের

জয়ের পরই রাষ্ট্র সংস্কারের ঘোষণা ট্রাম্পের

উত্তরদক্ষিণ। বুধবার (৬ নভেম্বর), ২০২৪, আপডেট ২২:০০

দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই রাষ্ট্র ব্যবস্থায় ব্যাপক সংস্কারের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিজয়ী ভাষণে তিনি বলেন, আমেরিকা বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। আমরা সেগুলো সংস্কার করব।

আমেরিকার ৬০তম নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ের পর মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ফ্লোরিডায় রিপাবলিকান প্রচারণা শিবিরের সদর দফতরে বিজয়ী ভাষণ দেন তিনি।

ভাষণে জয়ের জন্য মার্কিন নাগরিকদের ধন্যবাদ জানান ট্রাম্প। বিশেষ করে দোদুল্যমান তথা মূল প্রতিযোগিতাপূর্ণ রাজ্যগুলোর ভোটারদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বলেন, আমি মার্কিন জনগণকে ধন্যবাদ জানাতে চাই। আমি আপনার জন্য, আপনার পরিবার এবং আপনাদের ভবিষ্যতের জন্য লড়াই করব।

এরপর প্রেসিডেন্ট হিসেবে নিজের ও সমর্থকদের পরিবারের সন্তানদের জন্য সর্বস্ব দিয়ে লড়াই করার প্রতিশ্রুতি দেন নতুন প্রেসিডেন্ট ট্রাম্প।

এ জয়কে ঐতিহাসিক বলে দাবি করে তিনি বলেন, এই অবিশ্বাস্য আন্দোলনে হাজার হাজার বন্ধু আমাদের পাশে ছিল। এটি এমন একটি আন্দোলন যা আগে কেউ দেখেনি। সত্যি বলতে, এটা ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন, আমি বিশ্বাস করি, যা আমেরিকায় এর আগে কখনও হয়নি।

এরপরই আমেরিকাকে নতুন করে ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দেন। বলেন, সমস্যায় জর্জরিত আমেরিকার সকল খাতকে ঢেলে সাজাবেন তিনি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading