আমেরিকার প্রতিনিধি পরিষদে প্রথম ট্রান্সজেন্ডার সদস্য

আমেরিকার প্রতিনিধি পরিষদে প্রথম ট্রান্সজেন্ডার সদস্য

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৭ নভেম্বর , ২০২৪, আপডেট ১১:০০

প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি হিসেবে আমেরিকার পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সদস্য নির্বাচিত হয়েছেন সারা ম্যাকব্রাইড। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে ডেলাওয়ার রাজ্য থেকে তিনি প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।

এনবিসি নিউজের প্রতিবেদন মতে, মঙ্গলবারের (৫ নভেম্বর) আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী জন ওয়েলেনকে হারিয়ে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন সারা। ৫৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন তিনি।

নিয়মানুযায়ী, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সিনেটের প্রায় এক-তৃতীয়াংশ ও প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে নির্বাচন হয়েছে। কয়েকটি রাজ্যের গভর্নর পদেও ভোট হয়েছে।

৩৪ বয়সি সারা ২০২০ সালে ডেমোক্রেটিক পার্টির হয়ে ডেলাওয়ার রাজ্য থেকে সিনেটর নির্বাচিত হন। ২০১৬ সালে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রথম জাতীয় সম্মেলনে প্রথমবারের মতো বক্তৃতা দেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে ২০১২ সালে তিনি হোয়াইট হাউজে শিক্ষানবিশ হিসেবে কাজ করেন।

মঙ্গলবার নির্বাচনের আগে বার্তা সংস্থা রয়টার্সকে সারা বলেন, ‘কোনো ক্ষেত্রে আপনি যখন প্রথম ব্যক্তি হন, তখন আপনাকে আপনার সেরাটা দিতে চেষ্টা করতে হয়। তাই আমার ওপর অনেক দায়িত্ব আছে।’

আমেরিকার বিভিন্ন রাজ্যে গত কয়েক বছরে ট্রান্সজেন্ডারবিরোধী আইন বেড়েছে। ২০২৩ সালে দেশটির ৩৭টি রাজ্যের হাসপাতালে লিঙ্গ পরিবর্তন সেবার ওপর বিধিনিষেধ আরোপ করে অন্তত ১৪২টি আইন করা হয়েছে। ওই বছর আগের বছরের চেয়ে প্রায় তিন গুণ বেশি ট্রান্সজেন্ডারবিরোধী আইন করা হয়েছে।

ডেলাওয়ারের উইলমিংটনে বেড়ে ওঠা সারা ২০১১ সালে নিজের লিঙ্গ (ট্রান্স) পরিবর্তনের বিষয়টি প্রকাশ্যে আনেন। সমাজকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক করার আশা নিয়ে তিনি রাজনীতি শুরু করেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading