সাইবার আইনের মামলা থেকে অব্যাহতি পেলেন আদম তমিজি হক

সাইবার আইনের মামলা থেকে অব্যাহতি পেলেন আদম তমিজি হক

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৭ নভেম্বর , ২০২৪, আপডেট ১৩:১৭

সাইবার নিরাপত্তা আইনে রাজধানীর দক্ষিণখান থানায় করা মামলায় ব্যবসায়ী আদম তমিজি হককে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন। ট্রাইব্যুনালের পেশকার জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রেজাউল করিম তাকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

গত বছরের ১৫ নভেম্বর আদম তমিজির বিরুদ্ধে মামলা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈম। রাজধানীর দক্ষিণখান থানায় সাইবার নিরাপত্তা আইনে এ মামলা করা হয়েছিল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading