দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির আভাস
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ০৭ নভেম্বর, ২০২৪, আপডেট ১৩:১৬
আগামী পাঁচদিনের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আর আগামী ২৪ ঘণ্টার মধ্যে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর ফলে সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
ইউডি/কেএস

