মোহাম্মদপুর থানার সামনে পড়ে থাকা বাজারের ব্যাগে অস্ত্র-গুলি

মোহাম্মদপুর থানার সামনে পড়ে থাকা বাজারের ব্যাগে অস্ত্র-গুলি

উত্তরদক্ষিণ। শুক্রবার (৮ নভেম্বর), ২০২৪, আপডেট ২৩:২০

রাজধানীর মোহাম্মদপুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার, ম্যাগাজিনসহ একটি পিস্তল ও বিভিন্ন বোরের ৩৭টি গুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুর থানা ভবনের সামনের ফুটপাত থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ জানায়, একজন পথচারী মোহাম্মদপুর থানা ভবনের সামনের ফুটপাত দিয়ে যাওয়ার সময় একটি পরিত্যক্ত বাজারের ব্যাগ দেখতে পান। তিনি ব্যাগটি মোহাম্মদপুর থানায় নিয়ে আসেন। থানা-পুলিশ ব্যাগ খুলে এসব অস্ত্র ও গুলি পায়।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading