সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রধান উপদেষ্টাকে সিপিজের চিঠি
উত্তরদক্ষিণ। সোমবার (১১ নভেম্বর), ২০২৪, আপডেট ২২:২০
বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।
সোমবার (১১ নভেম্বর) প্রধান উপদেষ্টার কাছে লেখা এক চিঠিতে এ আহ্বান জানিয়েছেন সিপিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোডি গিনসবার্গ।
চিঠিতে সিপিজের প্রধান নির্বাহী কর্মকর্তা লিখেছেন, বাংলাদেশের সংবিধান এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক সনদে যেসব মৌলিক অধিকার রয়েছে, সেগুলো রক্ষায় বাংলাদেশ যেন পদক্ষেপ নেয়, সে জন্য আপনার নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি। সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রতি বেশকিছু পদক্ষেপগুলো গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে সিপিজে।
ইউডি/এবি

