ট্রাম্পের সঙ্গে কাজ করতে কোনও ভয় নেই: ইন্ডিয়া

ট্রাম্পের সঙ্গে কাজ করতে কোনও ভয় নেই: ইন্ডিয়া

উত্তরদক্ষিণ। সোমবার (১১ নভেম্বর), ২০২৪, আপডেট ২২:৩০

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে জয়ী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করতে কোনও ভয় বা উদ্বেগ নেই বলে জানিয়েছে ইন্ডিয়া।

ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর গত রবিবার বলেছেন, অন্যান্য বেশ কিছু দেশ ট্রাম্পকে নিয়ে চিন্তিত (নার্ভাস)। কিন্তু ইন্ডিয়া সে তালিকায় নেই।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে ট্রাম্পের সঙ্গে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তবে ট্রাম্প প্রশাসনের সময় ইন্ডিয়াকে তিক্ত শুল্ক যুদ্ধে জড়িয়ে পড়তে হয়েছিল, যা দুই দেশের ব্যবসাতেই প্রভাব ফেলে।

আমেরিকার রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক- দুই দলেরই সমর্থন পেয়ে আসছে ইন্ডিয়া। উভয় দলের প্রেসিডেন্টদের সঙ্গে ইন্ডিয়া ভালোভাবে কাজ করে এসেছে। তাছাড়া, আমেরিকা দীর্ঘদিন ধরেই চীনের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখে আসছে ইন্ডিয়াকে।

রবিবার ইন্ডিয়ার মুম্বইয়ের একটি অনুষ্ঠানে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর বলেন, আমি জানি, প্রেসিডেন্ট নির্বাচনের পর আমেরিকার বর্তমান অবস্থা দেখে অনেক দেশই খুব উদ্বিগ্ন। তবে স্পষ্ট বলতে পারি, আমরা মোটেই চিন্তিত নই। ট্রাম্পের শাসনামলে ইন্ডিয়া-আমেরিকা সম্পর্কের উন্নতি হবে না- এমন আশঙ্কার কোনও কারণ দেখছে না দিল্লি।

তিনি আরও বলেন, আমার মনে হয়, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে ফোনকলে অভিনন্দন জানানো বিশ্ব নেতাদের মধ্যে প্রথম তিনজনের একজন ছিলেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading