২০ মাস পর হিলি দিয়ে ইন্ডিয়া থেকে এল ১৩১ টন চাল

২০ মাস পর হিলি দিয়ে ইন্ডিয়া থেকে এল ১৩১ টন চাল

উত্তরদক্ষিণ। সোমবার (১১ নভেম্বর), ২০২৪, আপডেট ২২:৪৫

পুরোপুরি শুল্ককর প্রত্যাহার করে নেওয়ায় পর এবার ইন্ডিয়া থেকে চাল আমদানি শুরু হয়েছে। প্রায় ২০ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ইন্ডিয়া থেকে এল চালের প্রথম চালান।

সোমবার (১১ নভেম্বর) বেলা ১২টায় হিলির স্থানীয় আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সায়রাম ইন্টারন্যাশনাল তিনটি ট্রাকে প্রায় ১৩১ টন চাল আমদানি করে।

আমদানিকারক মোস্তাফিজুর রহমান জানান, বাজারে নিয়ন্ত্রণে ৩১ অক্টোবর চালের উপর থেকে শুল্ককর প্রত্যাহার করে নেয় সরকার। এরপর আমদানিকারকরা চাল আমদানির জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেন।

মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পর ইন্ডিয়া থেকে চাল আমদানি শুরু করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, এ পর্যন্ত বন্দরের পাঁচজন আমদানিকারক ৩৩ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন। বর্তমানে ইন্ডিয়া ৪২০ থেকে ৪৩০ ডলারে এলসি করে চাল আমদানি করা হচ্ছে।

সব খরচসহ প্রতি কেজি চাল ৫৩ থেকে ৫৪ টাকা পড়ছে; এ ছাড়া বাজারে চাহিদা থাকায় এই মুহূর্তে লোকসানের কোনো সম্ভাবনা নেই বলে জানান আমদানিকারক মোস্তাফিজুর।

আরেক আমদানিকারক মেসার্স সায়রাম ইন্টারন্যাশনালের মালিক ললিত কেশরা জানান, সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের নির্দেশ অনুযায়ী চাল আমদানি করা হচ্ছে। তার প্রতিষ্ঠানের নামে সোমবার ইন্ডিয়া থেকে প্রায় ১৩১ টন চাল এসেছে। এখন থেকে প্রতিদিন চাল আসবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading