গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় বাগেরহাটে চালকসহ নিহত ২

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় বাগেরহাটে চালকসহ নিহত ২

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১২ নভেম্বর , ২০২৪, আপডেট ১২:৩০

বাগেরহাটের মোল্লাহাটে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার মেঝেরা গাওলা নামকস্থানে একটি গাছের সঙ্গে খুলনাগামী একটি প্রাইভেটকারের ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাসিন্দা প্রাইভেটকার চালক তারেক এবং একই উপজেলার বাসিন্দা রিয়াদ।

আহতরা হলেন,  মুরাদনগর উপজেলার হাবিবুর রহমান, দাউদকান্দি উপজেলার রাসেল এবং তিতাস উপজেলার সোরাব হোসেন।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading