মধ্যরাতে ‘ভাইরাল’ হওয়া স্ট্যাটাসটি শবমন ফারিয়ার নয়

মধ্যরাতে ‘ভাইরাল’ হওয়া স্ট্যাটাসটি শবমন ফারিয়ার নয়

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ নভেম্বর , ২০২৪, আপডেট ১৫:১০

অভিনেত্রী শবনম ফারিয়ার নামে একটি স্ট্যাটাস হুট করেই গতরাতে ভাইরাল হয়ে পড়ে। যেখানে শবনম ফারিয়াকে বলতে দেখা যায় যে এই শাসনামলে কি কি সমস্যা মোকাবিলা করছেন। নানা প্রতিবনব্ধকতার কথাও তুলে ধরা হয় ঐ পোস্টে। বলা হয়, হাসিনা সরকার দেশ পরিচালনার সময় অভিনেত্রীকে কোনো পোস্ট ডিলিট করতে হয়নি।

কিন্তু ভাইরাল ওই পোস্ট শবনম ফারিয়া মোটেও দেননি। এমনকি জানেনও ঐ পোস্ট কার। অবাক হয়েছেন এই অভিনেত্রী যে তার নামে এমন একটি ফেসবুক পোস্ট ছড়ানো হয়েছে,কেননা তিনি গত তিনদিন ধরে জ্বরে আক্রান্ত।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শবনম ফারিয়া লিখেছেন, আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত । আমি কোনও স্ট্যাটাস পোস্ট করিনি কোনও বিষয়ে। বিশেষ ভাবে রাজনীতি বিষয়ক! এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এইটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্য দের নামে পোস্ট চালায় নিজেদের কথা বলতে হচ্ছে। আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হইয়েন না । আবার লিখছে ১৫ বছরে নাকি কোনও পোস্ট ডিলিট করতে হয় নাই ! গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে!

গত ১৫ বছরে পোস্ট লিখলে কী হতো জানিয়ে অভিনেত্রী বলেন, শবনম ফারিয়া বলেন, `স্ট্যাটাস দেয়ার ৫ মিনিটে কল চলে আসতো,আপা ডিলিট করেন, সমস্যা হবে ‘ , অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পাই নাই! আমার আলোও আসে নাই । আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেইটা রাখার সাহসও রাখি ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading