পেঁপের বীজ খাবেন নাকি ফেলে দেবেন?

পেঁপের বীজ খাবেন নাকি ফেলে দেবেন?

উত্তরদক্ষিণ। রবিবার, ১৭ নভেম্বর , ২০২৪, আপডেট ১৪:২২

পেঁপে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। শুধু পেঁপে নয়, এর বীজের স্বাস্থ্য উপকারিতাও কিন্তু অনেক। সাধারণত পেঁপে খেয়ে এর বীজগুলো ফেলে দেন কমবেশি সবাই। তবে জানলে অবাক হবেন, ছোট ছোট কালো এ বীজ মহৌষধ হিসেবে কাজ করে।

এতে আছে নানা ভিটামিন ও ফসফরাস, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়ামের মতো জরুরি কিছু মিনারেল। এমনকি এটি ফ্ল্যাবনয়েডের অন্যতম উৎস, যা হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এসব উপাদান শরীরের একাধিক রোগের সমাধান করতে পারে।

তাই পেঁপের বীজ ফেলে না দিয়ে এগুলো সংরক্ষণ করে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে খেতে পারেন। পরিমিত এ বীজ খেলে স্বাস্থ্যের বিভিন্ন উন্নতি ঘটে। এ বীজ খেলে অক্সিডেটিভ স্ট্রেসসহ দীর্ঘস্থায়ী রোগ থেকে দ্রুত পরিত্রাণ পাওয়া যায়। জেনে নিন পেঁপের বীজ খেলে সেসব উপকারিতা পাবে আপনার শরীর-

ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি কমবে: অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান আছে পেঁপের বীজে। যদি সীমিত পরিমাণে গ্রহণ করা হয়, তবে স্ট্যাফিলোকক্কাস, সালমোনেলা টাইফি, সিউডোমোনাস অ্যারুগিনোসা, কোলির মতো ব্যাকটেরিয়া এড়ানো যায়।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে: দীর্ঘমেয়াদী রোগ যেমন-ডায়াবেটিস নিয়ন্ত্রণেও পেঁপের বীজ কার্যকারী। এ বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। ফাইবারজাতীয় খাবার খেলে রক্তে চিনি শোষণ করে। অন্যদিকে অগ্ন্যাশয় ইনসুলিন তৈরি করতে অনেক সময় পায়।

ত্বক ভালো রাখে: শুধু স্বাস্থ্য নয় বরং ত্বকের জন্য পেঁপের বীজ উপকারী। এতে অ্যান্টি এজিং বৈশিষ্ট্য আছে, যা ত্বকের বলিরেখা সহজেই দূর বরে।

প্রদাহ কমাতে সাহায্য করে: পেঁপের বীজ প্রদাহ কমাতে সাহায্য করে। এতে ভিটামিন সি, ক্ষারকোষ, ফ্ল্যাভোনয়েডস এবং পলিফেনলগুলোর মতো যৌগসমৃদ্ধ। এসব যৌগ বাতজনিত ব্যথা কমায়। এতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য আছে।

হৃদযন্ত্র ভালো রাখে: হৃদরোগের সমস্যায় অনেকেই ভোগেন। পেঁপের বীজ তাদের জন্য উপকারী। এতে থাকা প্যানাসিয়া হৃৎপিণ্ডের সঙ্গে সম্পর্কিত যে কোনো রোগ নিরাময়ে সাহায্য করে। এ বীজে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিকেল থেকে রক্ষা করে। শুধু তাই নয়, এ বীজ নিয়মিত সেবন করলে রক্তচাপ ও কোলেস্টেরল স্তর নিয়ন্ত্রণে রাখা যায়।

ক্যানসারের কোষকে বাড়তে দেয় না: যেহেতু পেঁপের বীজ অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ, তাই ক্যানসারের কোষকে বাড়তে দেয় না এর পুষ্টিগুণ। নিয়মিত পেঁপের বীজ খেলে ক্যানসার নিরাময় করাও সম্ভব! এ বীজে উপস্থিত আইসোথিয়োকানেট ক্যানসার কোষগুলোর গঠন ও বিকাশ থেকে রক্ষা করতেও সহায়ক।

ওজন কমায়: ওজন কমানোর এক প্রাকৃতিক দাওয়াই হলো পেঁপের বীজ। ফাইবার থাকায় ওজন দ্রুত কমতে পারে এ বীজ। এটি খেলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে। ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে। আমাদের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণেও সহায়তা করে পেঁপের বীজে থাকা উপাদান।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading