সরাইলে বাস উল্টে যাত্রী নিহত

সরাইলে বাস উল্টে যাত্রী নিহত

উত্তরদক্ষিণ। সোমবার, ১৮ নভেম্বর , ২০২৪, আপডেট ১৫:০৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে বাস উল্টে গোপী কান্ত ঘোষ (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোপী কান্ত জেলার লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামের গোবিন্দ ঘোষের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, সোমবার ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল মামুন স্পেশাল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। পথে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈষামুড়া এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ওপরে উল্টে পড়ে যায়। এতে তিন যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিসৎক গোপী কান্ত ঘোষকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, এ দুর্ঘটনার পর বাস রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading