দূরপাল্লার ক্ষেপণাত্র ব্যবহার করতে বাইডেনের অনুমোদন: ‘আগুনে ঘি ঢালতে’ এ পদক্ষেপ

দূরপাল্লার ক্ষেপণাত্র ব্যবহার করতে বাইডেনের অনুমোদন: ‘আগুনে ঘি ঢালতে’ এ পদক্ষেপ

শহীদ রানা । বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, আপডেট ১৬:১৮

মার্কিন দূরপাল্লার ক্ষেপণাত্র ব্যবহার করতে বাইডেনের অনুমোদনের খবর সামনে আসার পর এ নিয়ে মুখ খুলেছে মস্কোও। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ঘটনা সত্যি হলে এটা স্পষ্ট যে ওয়াশিংটনের বিদায়ী প্রশাসন ‘আগুনে ঘি ঢালতে’ এ পদক্ষেপ নিয়েছে। এতে করে সংঘাত বৃদ্ধি পাওয়ার শঙ্কা আরও বেড়ে যাবে। পেসকভ আরও বলেন, এ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত সেপ্টেম্বরেই নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন। তিনি বলেছিলেন, আমেরিকা যদি এমন কোনো পদক্ষেপ নেয়, তাহলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে রাশিয়ার যুদ্ধ বেধে যাবে। হামলা হলে তার দায় শুধু ইউক্রেনই নয়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া দেশগুলোর ওপরও বর্তাবে।

এ বিষয়ে কথা বলেছেন রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের পররাষ্ট্রবিষয়ক কমিটির উপপ্রধান ভ্লাদিমির ঝাবারভ। তার মতে, ওয়াশিংটনের এ সিদ্ধান্তের ফলে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বেধে যেতে পারে। আর রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের সদস্য আন্দ্রেই কলিশাস বলেছেন, পশ্চিমাদের সিদ্ধান্তের কারণে রাষ্ট্র হিসেবে ইউক্রেন ধ্বংস হয়ে যেতে পারে।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading