সংস্কার করে দ্রুত নির্বাচনে যেতে হবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে

সংস্কার করে দ্রুত নির্বাচনে যেতে হবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে

উত্তরদক্ষিণ। বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, আপডেট ১:২০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ৩১ দফা সংস্কার বিএনপির একার সংস্কার নয়। যুগপৎ আন্দোলনে থাকা প্রায় ৫০টি দল ৩১ দফা সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে। সুতরাং যারা এখন সংস্কারের কথা বলছেন আমরা আপনাদেরকে সহায়তা করবো। যে সংস্কারগুলোতে জাতীয় ঐক্যমত্য হবে, অতিসত্বর সেই সংস্কারগুলো করে দ্রুত নির্বাচনে যেতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কারগুলোতে আমরা সহায়তা করবো কিন্তু ঐক্যবদ্ধ হবো। আন্দোলন করা বিএনপিসহ ৫০ দল ঐক্যবদ্ধ থাকবো। এখন কি সংস্কার হয়, সেটা আমরা দেখবো।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার শহীদ মিনার চত্বরে উপজেলার বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। সেই জাতীয় সরকার ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে। এখন সংস্কার কি হবে সেটা দেখবো, সহায়তা করবো, কিন্তু ৩১ দফা জাতীয় সরকারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, চেয়ারপারসনের উপদেষ্টা তাসভীর উল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, ছাত্রদলের সভাপতি আমিমুল এহসান, সাধারণ সম্পাদক হাসান যুবায়ের হিমেলসহ অন্যান্য বিএনপি নেতারা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading