গুলিবিদ্ধ ৭ বছরের মুসা চোখ খুলল সাড়ে তিন মাস পর

গুলিবিদ্ধ ৭ বছরের মুসা চোখ খুলল সাড়ে তিন মাস পর

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, আপডেট ১২:০০

প্রায় সাড়ে তিন মাস পর চোখ মেলে হাত-পা নেড়েছে জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ শিশু মুসা। সেইসঙ্গে উঠে বসতেও পারছে সে। বর্তমানে মুসা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

শুক্রবার (২২ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শাহরিয়ার মাহমুদ ইয়ামিন এ তথ্য জানান।

গত ১৯ জুলাই রাজধানীর রামপুরার মেরাদিয়া হাট এলাকায় নিজ বাসার নিচে গুলিবিদ্ধ হয় মুসা ও তার দাদি মায়া ইসলাম (৬০)। তিনি মুসাকে আইসক্রিম কিনে দিতে বাসার নিচে নেমেছিলেন। সেসময় তারা দুজন গুলিবিদ্ধ হন এবং দাদি মায়া ইসলাম ঘটনাস্থলেই মারা যান। মুসা ওই এলাকার মুস্তাফিজুর রহমান ও নিশামণির একমাত্র সন্তান।

গুলিবিদ্ধ হওয়ার পর শুরুতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর দীর্ঘ আড়াই মাস ধরে ঢাকা মেডিকেল ও সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয় মুসাকে। তবে অবস্থার উন্নতি না হওয়ায় গত ২২ অক্টোবর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয় তাকে।

ইউডি/এবি

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading