২০২৪ সালে রেকর্ড ২৮১ সহায়তা কর্মী নিহত হয়েছেন: জাতিসংঘ

২০২৪ সালে রেকর্ড ২৮১ সহায়তা কর্মী নিহত হয়েছেন: জাতিসংঘ

উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, আপডেট ০৮:৩০

চলতি বছর এ পর্যন্ত বিশ্বজুড়ে জাতিসংঘের ২৮১ জন সহায়তা কর্মী নিহত হয়েছেন। জাতিসংঘ সাহায্য প্রধান শুক্রবার এ কথা জানিয়েছেন।

জাতিসংঘের মানবিক বিষয়ক নতুন আন্ডার সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ সমন্বয়ক টম ফ্লেচার বলেন, ‘বুলেট ও বিভিন্নভাবে মানবতাবাদী কর্মীরা নজিরবিহীন হারে হত্যার শিকার হচ্ছে।’

তিনি বলেন, ‘২০২৩ সালজুড়ে ৩৩টি দেশে ২৮০ জন মানবতাবাদী নিহত হয়েছে। অথচ ২০২৪ সাল শেষ হতে এক মাসেরও বেশি সময় বাকি থাকতেই এ সংখ্যা ভয়াবহ মাইলফলক স্পর্শ করেছে।’

জাতিসংঘ মানবাধিকার অফিস বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকে সূত্রপাত হওয়া গাজায় ইসরাইলের ধ্বংসাত্মক যুদ্ধ এই নিহতের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। সেখানে এখন পর্যন্ত ৩৩৩ জন সাহায্যকর্মী নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী জাতিসংঘ সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর সদস্য।

ফ্লেচার বলেন, ‘রাষ্ট্র ও সংঘাতের সব পক্ষকে অবশ্যই মানবতাকর্মীদের রক্ষা করতে হবে, আন্তর্জাতিক আইনকে সমুন্নত রাখতে হবে, দায়ীদের বিচার করতে হবে।

আফগানিস্তান, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সুদান এবং ইউক্রেনসহ বেশ কিছু দেশে সাহায্য কর্মীরা অপহরণ, আঘাত, হয়রানি ও নির্বিচারে আটকের শিকার হয়েছেন।

ফ্লেচারের কার্যালয় আরো জানায়, নিহতদের বেশিরভাগ বেসরকারি সংস্থা, জাতিসংঘ সংস্থা এবং রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের সঙ্গে কাজ করা স্থানীয় কর্মী।

গত বছর ১৪টি সশস্ত্র সংঘাতে ৩৩ সহস্রাধিক বেসামরিক মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে, যা ২০২২ সালের তুলনায় ৭২ শতাংশ বেশি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading