চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ

চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ

উত্তরদক্ষিণ। সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, আপডেট ২২:২০

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে পুলিশি বাধা উপেক্ষা করে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সনাতনী সম্প্রদায়।

সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টায় শহরের পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বনরুপা ঘুরে পৌরসভা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষে বক্তব্য রাখেন অজিত শীল, ইসকন রাঙ্গামাটির পরিচালক প্রদ্রুম্ন কুমার দাস।

এসময় বক্তারা বলেন, ‘বাংলাদেশের সনাতনীদের অন্যতম নেতা এবং একজন ধর্মীয় গুরুকে বিমানবন্দর থেকে ডিবি যেভাবে গ্রেফতার করেছে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমাদের এই প্রতিবাদ মিছিলে পুলিশ ন্যক্কারজনক হস্তক্ষেপ করেছে, যা স্বাধীন মত প্রকাশের পরিপন্থি বলে মনে করি।’

বক্তারা আরও বলেন, অনতিবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দেয়া না হলে সারা দেশের মতো রাঙ্গামাটির সনাতনীরা রাজপথে নেমে আসবে।

প্রসঙ্গত, সোমবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। এছাড়া তিনি চট্টগ্রামে হাটহাজারী পুন্ডরীক ধামের অধ্যক্ষ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading