খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

উত্তরদক্ষিণ। সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, আপডেট ২২:৩০

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের ফিরোজায় তাদের সাক্ষাৎ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও বিএনপি চেয়ারপারসনের সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ড. এনামুল হক চৌধুরী।

পরে ডা. জাহিদ সাংবাদিকদের জানান, সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত বেগম জিয়ার শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

এরআগে, প্রায় এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে যান বিএনপি চেয়ারপারসন। সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এরপর আজ সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading