আগামী নির্বাচন ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে: তারেক রহমান

আগামী নির্বাচন ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে: তারেক রহমান

উত্তরদক্ষিণ। বুধবার (৪ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২২:৪৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন অনেক কঠিন। অনেক ষড়যন্ত্র হচ্ছে। অদৃশ্য শক্তি কাজ করছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চট্টগ্রাম বিভাগের ১০ সাংগঠনিক জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ওপর প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথা বলেন।

এই ষড়যন্ত্র উপড়ে ফেলতে নেতা-কর্মীদের ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশ পরিচালনার সুযোগ পেতে চাইলে নিজেকে গড়ে তুলতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে। চলনে–বলনে, কথাবার্তায় দিন শেষে বিএনপিকে মানুষের আস্থায় থাকতে হবে। ভোটাররা ঠিক করবে কাকে ভোট দেবে। আস্থা ধরে রাখার দায়িত্ব আপনাদের।

২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ জাতির সামনে উপস্থাপন করেন। বিএনপি বলেছে, ‘দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত ২৭ দফা কর্মসূচির আলোকে যুগপৎ আন্দোলনে শরিক সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে ৩১ দফা প্রণয়ন করা হয়েছে।’

৩১ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক ‘রেইনবো নেশন’ (সমন্বিত রাষ্ট্রসত্তা) প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন, নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ। বিএনপি সংস্কার প্রস্তাবে আইন সভায় উচ্চকক্ষের প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচনব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধনের কথাও বলা হয়েছে।

৩১ দফা নিয়ে মানুষের দ্বারে দ্বারে নেতা-কর্মীদের যাওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি দেশ পরিচালনা করতে চায় জনগণের সমর্থন নিয়ে। বিএনপি বিশ্বাস করে, জনগণই ক্ষমতার উৎস।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading