জাতীয় সরকার গঠন ও সভা-সমাবেশ নিষিদ্ধের প্রস্তাব নূরের

জাতীয় সরকার গঠন ও সভা-সমাবেশ নিষিদ্ধের প্রস্তাব নূরের

উত্তরদক্ষিণ। বুধবার (৪ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২২:৫৫

দেশে দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং ৬ মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধের প্রস্তাবের কথা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নুরুল হক নূর বলেন, আমরা মনে করি সামনে আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। এগুলো মোকাবিলায় আমাদের প্রস্তাব ছিল রাজনৈতিক দলগুলোর অংশীজনদের নিয়ে আগামী দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং দেশের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আগামী ৬ মাসের জন্য সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা। একই সঙ্গে ঐক্যবদ্ধতার প্রতিফলন হিসেবে জাতীয় পতাকা অথবা শান্তির পতাকা নিয়ে কমসূচি পালন করা।

তিনি বলেন, আজকে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। এই সরকার একটি সর্বদলীয় সভা করেছে, তা বাংলাদেশের রাজনীতিতে দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ইন্ডিয়ার মিডিয়ায় যে সংঘবদ্ধ অপপ্রচার আমরা দেখতে পাচ্ছি এটি মোকাবিলায় বাংলাদেশের জনগণ, মিডিয়া, বিদেশি আমাদের যেসব ভাই-বোনেরা আছেন সবাইকে নিয়ে অপপ্রচার ও প্রোপাগাণ্ডার বিরুদ্ধে অভিযোগ করার জন্য আলোচনা হয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ইন্ডিয়ার আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা ও পতাকা পোড়ানো ভারত সরকারের অবস্থান কিনা তা জানতে আমাদের সরকার ব্যাখা চাইবে। যদি ইন্ডিয়া আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় তাহলে সরকার ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সে ধরনের অ্যাপ্রোচ হবে। যদি তারা এ ধরনের অপ্রোচ না দেখায় এ মুহূর্তে বাংলাদেশের যারা মিত্র তাদের সঙ্গে নিয়ে কমকৌশল ঠিক করা হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading