ডেঙ্গুতে একদিনে তিনজনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে তিনজনের মৃত্যু

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, আপডেট ২৩:৫৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ গিয়ে চলতি বছরের এ পর্যন্ত ৫১৭ জনের মৃত্যু হলো।

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৭০ জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে গত একদিনে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১০৯ জন, ঢাকা বিভাগে ৪০ জন, ময়মনসিংহে ১০ জন, চট্টগ্রামে পাঁচজন, খুলনায় ১৭ জন, বরিশাল বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

গত এক দিনে যাদের মৃত্যু হয়েছে, তাদের তিনজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩৫৪ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯৫৩ জন, আর ১ হাজার ৪০১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৭ হাজার ৪৯৩ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ৯৭৭ জন। ডিসেম্বরের প্রথম ছয় দিনে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ৬০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ২৯ জনের।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে সময় ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading