স্বৈরাচার বিদায় নিয়েছে, এখন কাজ করার পালা: তারেক রহমান

স্বৈরাচার বিদায় নিয়েছে, এখন কাজ করার পালা: তারেক রহমান

উত্তরদক্ষিণ। রবিবার (৮ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২২:৩০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার বিদায় নিয়েছে, এখন কাজ করার পালা। দেশকে গড়তে হবে, পুনর্গঠন করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ করে সেই প্রস্তুতি নিতে হবে। জনগণের আস্থা, আশা রক্ষা করাই এখন আমাদের বড় কাজ। বিএনপির কর্মী হিসেবে আপনি মানুষের কাছ থেকে যে সম্মান পান, সেটাকে ধরে রাখতে হবে।

‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ে বরিশাল ও রংপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যোগ দেন তারেক রহমান। বরিশাল শিল্পকলা একাডেমি ও রংপুর জেলা শিল্পকলা মিলনায়তনে রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে কর্মশালায় বরিশাল ও রংপুর বিভাগের বিএনপির নেতা-কর্মীরা যোগ দেন।

বরিশালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক প্রমুখ।

রংপুরে সভাপতিত্ব করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব। প্রধান প্রশিক্ষক ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ আলমগীর। অন্যদের মধ্যে বক্তব্য দেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সুলতান সালাউদ্দিন, শারমীন টুটুল প্রমুখ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading