নির্বাচনের আগে ‘বড় ধরনের সংস্কার’: আইএমএফ উপদেষ্টাকে ইউনূস

নির্বাচনের আগে ‘বড় ধরনের সংস্কার’: আইএমএফ উপদেষ্টাকে ইউনূস

উত্তরদক্ষিণ। রবিবার (৮ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২২:০০

আগামী বছর নির্বাচিত সরকার পাওয়া যাবে বলে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের ‘ব্যক্তিগত মত’ জানানোর পর অন্তর্বর্তী সরকারের প্রধানের দপ্তর থেকে নির্বাচন প্রশ্নে একটি বক্তব্য এল।

প্রধান উপদেষ্টা ইউনূস বলেছেন, সরকার অবাধ ও একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের আগে ‘বড় ধরনের সংস্কার করতে’ প্রতিশ্রুতিবদ্ধ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ ও বিশ্বব্যাংকের উপদেষ্টা এবং ইউএনডিপির সাবেক প্রধান লর্ড মার্ক ম্যালক-ব্রাউন রবিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে তাকে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও লেখা হয়েছে, প্রধান উপদেষ্টা বলেছেন, জুলাই-আগস্ট মাসের ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মূল বিষয় ছিল ‘সংস্কার’।

অন্তর্বর্তী সরকার ‘সংস্কার প্রক্রিয়ার সহায়তাকারী’ হিসেবে ভূমিকা পালন করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

ইউনূস বলেন, এরই মধ্যে সরকার ১৫টি সংস্কার কমিশন গঠন করেছে, যা একসময় শেখ হাসিনার আমলে ‘ক্ষতিগ্রস্ত’ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ‘পুনর্গঠনের জন্য’ কাজ করছে।

সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে ভোটের কথা বলা আছে। দৈব দুর্বিপাকে সেটি করা না গেলে পরের ৯০ দিনের মধ্যে করতে হবে।

তবে অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে। শুরুর দিকে বিএনপি সরকারকে সময় দেওয়ার কথা বললেও এখন নির্বাচন চাইছে, অন্তত নির্বাচন কবে হবে, সে বিষয়ে ঘোষণার দেওয়ার দাবিও জানাচ্ছেন নেতারা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading