সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের নেতা কে এই জোলানি?

সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের নেতা কে এই জোলানি?

উত্তরদক্ষিণ। রবিবার (৮ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২৩:৩০

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দীর্ঘ ১৩ বছরের শাসনের অবসান ঘটিয়ে এক নাটকীয় অভিযানের নেতৃত্ব দিয়েছেন আবু মোহাম্মদ আল-জোলানি। সিরিয়ার গৃহযুদ্ধের এই মোড় ঘোরানো ঘটনায় আন্তর্জাতিক মহলের নজর পড়েছে আল-জোলানির ওপর। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে তার জীবনের ওপর আলোকপাত করা হয়েছে।

৪২ বছর বয়সী আল-জোলানি হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা। এই ইসলামপন্থি গোষ্ঠীটি একসময় আল-কায়েদার সঙ্গে যুক্ত ছিল এবং সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে বছরের পর বছর প্রভাব ধরে রেখেছিল। সিরিয়ার সংকটে দীর্ঘ অচলাবস্থা ভাঙার ক্ষেত্রে তার সাম্প্রতিক ভূমিকা নতুন মাত্রা যোগ করেছে।

নভেম্বরের শেষ দিকে হায়াত তাহরির আল-শাম সিরিয়ার সবচেয়ে বড় বিদ্রোহী অভিযান শুরু করে। তারা আলেপ্পো, সিরিয়ার বৃহত্তম শহর দখল করার পর দক্ষিণ দিকে অগ্রসর হয়। এই অভিযানে প্রায় কোনও প্রতিরোধের মুখোমুখি না হয়েই তারা একাধিক প্রদেশ দখল করে।

রবিবার (৮ ডিসেম্বর) বিদ্রোহীরা রাজধানী দামেস্কে ঘোষণা করে, তারা প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আসাদ সশস্ত্র সংঘর্ষের একাধিক পক্ষের সাথে আলোচনা শেষে দেশ ছেড়েছেন। তবে তার অবস্থান সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading