১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না: গণশিক্ষা উপদেষ্টা

১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না: গণশিক্ষা উপদেষ্টা

উত্তরদক্ষিণ। রবিবার (৮ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২৩:৪৫

নতুন করে বইয়ের টেন্ডার ও সংস্কারের কারণে বিগত বছরগুলোর মতো আসছে ১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তবে জানুয়ারি মাসের মধ্যেই প্রাথমিক শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

তিনি জানান, একটি দেশকে বই ছাপানোর জন্য টেন্ডার দেওয়া হয়েছিল, তবে তা বাতিল করা হয়েছে। নতুন বইয়ে বেশ কিছু সংস্কার ও সংযোজন করা হচ্ছে। যে কারণে বই ছাপাতে কিছুটা বিলম্ব হচ্ছে। তিনি জানান, নতুন বইয়ে গণঅভ্যুত্থানের নানা চিত্র তুলে ধরা হবে।

রবিবার (৮ ডিসেম্বর) খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

প্রাথমিক ও শিক্ষা উপদেষ্টা বলেন, এ ছাড়া উপবৃত্তিসহ প্রাথমিক শিক্ষার অন্যান্য সমস্যাগুলোও পর্যায়ক্রমে সমাধান করা হবে। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় মিড-ডে-মিল এর আওতায় আসবে। প্রথম পর্যায়ে দেশের একশত ৫০টি উপজেলার সকল বিদ্যালয়ে এটি চালু হবে।

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়াতে কেবল বাংলাদেশে শিক্ষাখাতে বরাদ্দ সবচেয়ে কম, বাজেটের মাত্র দুই শতাংশ। কিন্তু ইউনেস্কোর মতে, শিক্ষাখাতে বরাদ্দ বাজেটের ছয় শতাংশ হওয়া উচিত। শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদার উন্নতি ঘটানো এখন সময়ের দাবি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading