এবার পদত্যাগ করলেন পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ

এবার পদত্যাগ করলেন পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১৩:৫৫

পাকিস্তানের ক্রিকেট মানেই ধারাবাহিক নাটকীয়তা। বিভিন্ন বিষয়ে সেখানে মঞ্চস্থ হতে থাকে নাটক। ধারাবাহিক নাটকের সবশেষ সংযোজন জেসন গিলেস্পির পদত্যাগ। ম্যান ইন গ্রিনদের টেস্ট দলের প্রধান কোচের পদ ছেড়েছেন সাবেক এই অস্ট্রেলীয় ক্রিকেটার।

পাকিস্তানের লাল বলের ক্রিকেটের প্রধান কোচের পদ থেকে গিলেস্পি সরে দাঁড়াবেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। অবশেষে গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) গিলেস্পই জানিয়েছেন দায়িত্ব ছাড়ার কথা।

সূত্রের বরাত দিয়ে গিলেস্পির দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছে ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ ও ইএসপিএনক্রিকইনফো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে সরে দাঁড়ালেন তিনি।

এর আগে পাকিস্তানের সহকারী কোচ টিম নিয়েলসেনের সঙ্গে পিসিবি চুক্তি নবায়ন না করায় গিলেস্পি যে পদ ছাড়বেন তা ধারণা করে নেয়া হয়েছিল। পাকিস্তানের প্রধান কোচ হিসেবে গত এপ্রিলে যোগ দিয়েছিলেন গিলেস্পি।

এদিকে গিলেস্পি পদত্যাগ করায় বাবর আজমদের লাল বলের ক্রিকেটে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ সাবেক পেসার আকিব জাভেদকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে পাকিস্তানের সাদা বলের কোচের পদ থেকে সরে দাঁড়ান গ্যারি কারস্টেন।

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading