মৌলভীবাজার থেকে ঢাকায় সাবেক কৃষিমন্ত্রী
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১৪:০৫
রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি মামলায় আদালতে হাজির করার উদ্দেশ্যে মৌলভীবাজার-৪ আসনের সাবেক এমপি ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদকে মৌলভীবাজার জেলা কারাগার থেকে কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক কৃষিমন্ত্রীকে মৌলভীবাজার থেকে ঢাকায় নেয়া হয়েছে। আগামী ৬ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হবে।
এর আগে, ১১ ডিসেম্বর আব্দুস শহীদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে নেয়া হয়। তারও আগে, ২ ডিসেম্বর তাকে প্রথম দফায় মৌলভীবাজার থেকে ঢাকায় আনা হয়। গত ২৪ নভেম্বর মৌলভীবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয় মৌলভীবাজার-৪ আসনের সাবেক এমপি ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২৯ অক্টোবর রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের নিজ বাড়ি থেকে আব্দুস শহীদকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এরপর কয়েক দফা রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
ইউডি/কেএস

