হাসিনার সরকার উত্তরবঙ্গকে বঞ্চিত করেছে: সারজিস
উত্তরদক্ষিণ। শুক্রবার (১৩ ডিসেম্বর), ২০২৪, আপডেট ১৩:৩০
পতিত শেখ হাসিনার সরকার উত্তরবঙ্গকে বঞ্চিত করেছে উল্লেখ কের সারজিস জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, হাসিনা নিজের বাড়ি যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে করেছেন। কিন্তু উত্তরবঙ্গের রাস্তা হয়নি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের প্রীত সমাবেশে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে উত্তরের জনপদের সরকারি আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ছিলেন। অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবার ও সমন্বযকরাও।
সারজিস বলেন, জুলাই-আগস্ট বিপ্লবকে ভুলতে বসেছি। এখনও খুনির নামের স্লোগান হয়, এখনও সিন্ডিকেট চলছে। একটা শ্রেণী চাঁদাবাজি করছে।
নিজের স্বার্থে একটা গোষ্ঠী তদবির করছে, দেশের চিন্তা করছে না দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, চব্বিশের চেতনাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদিক কাইয়ুম।
ইউডি/এবি

