১২০ রানের বিশাল জয়ে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ

১২০ রানের বিশাল জয়ে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১২:১০

শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে অনূর্ধ্ব ১৯ মালয়েশিয়া দলকে ১২০ রানে গুড়িয়ে সুপার ফোরের টিকিট কাটে। আগে ব্যাটিং করে ১৪৯ রান করে টাইগ্রেস জুনিয়ররা। জবাবে মাত্র ২৯ রানে অলআউট হয় মালয়েশিয়া।

জুনিয়র টাইগ্রেসদের মধ্যে জান্নাতুল মাওয়া ৪৫ বলে ৪৫ রান করেন। আর ১৯ বলে ৩৫ রানের অনবদ্য ঝড়ো ইনিংস খেলেন সাদিয়া আক্তার। ওপেনার ফাহমিদা ছোঁয়া ২১ বলে ২৬ ও আরেক ওপেনার ইভা ১৬ বলে ১৯ রান করেন।

সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫টি উইকেট হারিয়ে ১৪৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাড় করায় সুমাইয়া আক্তারের দল। মালয়েশিয়ার হয়ে মার্শিয়া বিনতে আব্দুল্লাহ ৩টি ও নূর ইসমা ২টি উইকেট নেন।

এদিন জুনিয়র টাইগ্রেসদের হয়ে বল হাতে আগুন ঝরান নিশিতা আক্তার নিশি। মাত্র ৩ রান খরচা করে তুলে নেন ৫ উইকেট। হাবিবা নেন ৩টি ও আনিসা নেন বাকি দুটি উইকেট।

এর আগে বি গ্রুপ থেকে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছিল বাংলাদেশ। টানা দুই জয়ে সুপার ফোর নিশ্চিত করেছে টাইগ্রেসরা।

১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে নাস্তানাবুদ হয় মালয়েশিয়ার ব্যাাটাররা। সর্বোচ্চ রান আসে অতিরিক্ত খাত থেকে ১২। আর ব্যাটারদের মধ্যে ৫ রান করেন ওপেনার নূর আলিয়া।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading