রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা : সবগুলোই ছিল খেলনা পিস্তল

রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা : সবগুলোই ছিল খেলনা পিস্তল

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২১:০০

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে আটক তিন ডাকাতের পরিচয় মিলেছে। এছাড়া তাদের কাছ থেকে চারটি খেলনা পিস্তল ও দুটি দেশীয় ছোঁড়া পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। তাতে ব্যাংকের গ্রাহক ও কর্মী মিলে ১৬ জন ভেতরে জিম্মি দশায় পড়েন।

গ্রেপ্তার দুই ডাকাতের বয়স ১৪, বাকি একজনের ১৮ বছর বলে ধারণা করছে পুলিশ।

যৌথ বাহিনীর হাতে আত্মসমর্পণ করা তিন ডাকাত কেরানীগঞ্জ মডেল থানার হেফাজতে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading