বাংলাদেশে খেলার অনুমতি পেলেন হামজা

বাংলাদেশে খেলার অনুমতি পেলেন হামজা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২১:১০

বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী। এছাড়া ভিডিও বার্তায় হামজা জানিয়েছেন, বাংলাদেশে খেলতে তর সইছে না তার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

হামজার বাংলাদেশ দলে খেলতে পারার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার ক্লাব লেস্টার সিটি তাদের ফেসবুক পেজে হামজার বাংলাদেশ জাতীয় দলের পতাকা হাতে একটি ছবি পোস্ট করেছে।

বাফুফে বার্তায় লিখেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে, হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে।

বাফুফের ছোট্ট ভিডিও বার্তায় হামজা বলেন, ‘হাই, আমি হামজা। আমি সবকিছুর জন্য খুবই খুশি। বাংলাদেশের হয়ে খেলার তর সইছে না। আশা করছি, দ্রুতই দেখা হবে।’ ২৭ বছর বয়সী হামজার ছবি পোস্ট করে লেস্টার সিটি লিখেছে, হামজা চৌধুরী এখন থেকে বাংলাদেশের।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading