ফিলিস্তিন নিয়ে জোরালো বক্তব্য: প্রধান উপদেষ্টাকে পিএলও মহাসচিবের ধন্যবাদ

ফিলিস্তিন নিয়ে জোরালো বক্তব্য: প্রধান উপদেষ্টাকে পিএলও মহাসচিবের ধন্যবাদ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১১:৩০

কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৃহস্পতিবার প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিব হুসেইন আল শেখ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা এ সময় পিএলও নেতাকে জানান, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণ এবং একটি স্বাধীন রাষ্ট্রের জন্য তাদের সংগ্রামকে দৃঢ়ভাবে সমর্থন করে। খবর বাসসের

প্রধান উপদেষ্টা বলেন, ‘ফিলিস্তিনি জনগণ এবং তাদের স্বাধীনতার সংগ্রামের বিষয়ে সমগ্র দেশ ঐক্যবদ্ধ।’

পিএলও মহাসচিব ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারকে সমর্থন করে ডি-৮ শীর্ষ সম্মেলনে জোরালো বক্তৃতার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান।

অধ্যাপক ইউনূস জুলাইয়ের গণ-অভ্যুত্থানের গ্রাফিতি ও ম্যুরালসমূহের ওপর একটি আর্ট বই ‘আর্ট অফ ট্রায়াম্ফের’ একটি অনুলিপি পিএলও নেতাকে উপহার দেন।

বৈঠকে পিএলও নির্বাহী সদস্য ড. জিয়াদ আবু আমেরও উপস্থিত ছিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading