বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১৪:৪০

সিলেট-তামাবিল সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার দামড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাইভেটকার থেকে সুনামগঞ্জের ছাতক পৌর বিএনপির কর্মীসভা লেখা সম্বলিত একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাফলং থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার দামড়ি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন ঘটনাস্থলে মারা গেছেন এবং একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading