হিমশীতল বাতাসে কাবু দিনাজপুরের মানুষ

হিমশীতল বাতাসে কাবু দিনাজপুরের মানুষ

উত্তরদক্ষিণ। শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১১:০০

উত্তরের জেলা দিনাজপুরে টানা কয়েকদিন ধরে ক্রমশই কমছে রাতের তাপমাত্রা। হিমশীতল বাতাসের কারণে এ জেলায় শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। কনকনে হাড়কাঁপানো ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না এজেলার মানুষ। থেমে গেছে নিম্ন আয়ের মানুষের কর্মচাঞ্চল্য।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৭টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯০ শতাংশ।

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

তিনি জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯০ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১ কিলোমিটার। গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৮৭ শতাংশ।

তিনি আরো জানান, দেশের অন্যান্য কয়েকটি জেলার আজকের সকাল ৬টার তাপমাত্রা: তেতুলিয়া (পঞ্চগড়):১০.৪, রংপুর: ১৪.০, রাজারহাট (কুড়িগ্রাম): ১১.৫, ডিমলা (নীলফামারী): ১৩.৪, বদলগাছি (নওগাঁ) ১২.০, বগুড়া: ১৪.৪, ঈশ্বরদী (পাবনা): ১৪ ২, রাজশাহী: ১৩.৬, যশোর ১৪.২ এবং চুয়াডাঙ্গা: ১৬.০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে জেলার বিভিন্ন রাস্তায় ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে। কাজের তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষ গায়ে জড়িয়েছেন শীতের পোশাক। সন্ধ্যার পর থেকেই মৃদু হিমেল বাতাস পরের দিন সকাল পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা।

গরম জামাকাপড় পরার পাশাপাশি আগুন জ্বালিয়েও নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করছেন কেউ কেউ। শীতে জবুথবু হয়েও কাক ডাকা ভোরে অনেক শ্রমজীবী মানুষেরা ঘর থেকে বের হতেও দেখা যায়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading